ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

বাংলারচিঠিডটকম ডেস্ক : রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াসের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে আফ্রিকান দুটি দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) এই ঘোষণা দিয়েছে। স্প্যানিশ লিগে বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৭ জুন বার্সেলোনায় গিনি ও তিনদিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।

২২ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র লা লিগায় রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণ বৈষ্যমের শিকার হন। এ সপ্তাহেই সিবিএফ ব্রাজিলিয়ান লিগ ম্যাচে বর্ণবাদের বিপক্ষে জাতীয় প্রচারণা শুরু করেছে। এনিয়ে ১০ম বারের মত ভিনিকে এই অনাকাঙ্খিত ঘটনার মুখে পড়তে হয়েছে বলে লা লিগা জানিয়েছে।

এর আগে নতুন সভাপতি এডনাল্ডো রড্রিগেসের অধীনে ২০২২ সালে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছিল ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগানের মাধ্যমে আরো প্রসারিত করতে চায় তারা। রড্রিগেস চান বর্ণবাদ সংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরও পরিবর্তন আসে এবং ব্রাজিলের আদালত যেন স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণে আরও কঠোর শাস্তির নির্দেশ দেয়। আমরা চাই বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিল যেন নেতৃত্ব দেয়।’

সিবিএফ ভিনিসিয়াসের সঙ্গে প্রীতি ম্যাচ দুটির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করেছে। সবকিছু চূড়ান্ত করার আগে ভিনিসিয়াসের মধ্যে এই দুটি ম্যাচ নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা, তাও নিশ্চিত হয়েছে তারা। সিবিএফের এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ভিনিসিয়াস সিবিএফের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

সিবিএফ এখনো জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে রয়েছে। এই মুহূর্তে অস্থায়ী কোচ রামন মেনেজেসের অধীনে জাতীয় দল পরিচালিত হচ্ছে। যদিও মেনেজেসের মূল দায়িত্ব অনুর্ধ্ব-২০ দলের। বার্সেলোনা ও লিসবনের প্রীতি ম্যাচের জন্য আগামীকাল দল ঘোষণা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

আপডেট সময় ০৮:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩