ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বগাবাইদে ৪ স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

বগাবাইদে চারজন ছাত্রকে এভাবেই গাছে বেঁধে নির্যাতন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে করে চারজন স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় পৌর আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ। ২৭ মে দুপুরে শহরের পৌর এলাকার বগাবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ২৭ মে বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রায়হান তার সহপাঠীদের নিয়ে পাশের এলাকা মনিরাজপুর খেজুরতলা মাঠে ফুটবল খেলতে যাচ্ছিল। এ সময় পথে জামালপুর পৌর কৃষক লীগের সহ-সভাপতি শেখ রুকনের ছেলে বুলবুল তার ৫/৬ সহযোগীকে নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন।

এরপর রায়হান তার বন্ধুদের নিয়ে স্থানীয় আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল থেলতে যায়। তারা ফুটবল খেলার সময় শেখ রুকনের ভাই শেখ মোতালেবের নেতৃত্বে ৭/৮ জন সহযোগী সেখানে গিয়ে স্কুলছাত্র রায়হান, যোবায়ের, রাহাত ও লিমনকে অটোরিকশায় তুলে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের সাথে বেঁধে মারধর করে। খবর পেয়ে নির্যাতিত স্কুলছাত্রদের অভিভাবকরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা ও মারধর করে।

পরে ৯৯৯ এ ফোন দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নির্যাতনের অভিযোগে পৌর কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন এবং তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ।

জামালপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, শিশুদের ওপর যে অমানবিক নির্যাতন গাছের বেঁধে বেদম প্রহার করা এটা আমাদের শিশু আইন এবং শিশু রক্ষা নীতিমালা এবং জাতি সংঘের শিশু অধিকার সনদের পরিপন্থী। এটা শাস্তিযোগ্য অপরাধ। যে ঘটনাটি ঘটিয়েছে এটা কেউ প্রত্যাশা করছি না। আমরা এ ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টামূলক বিচার চাই।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বাংলারচিঠিডটকমকে জানান, ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে বগাবাইদ এলাকায় চারজন স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতনের খবর পাই। সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে নির্যাতিতদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বগাবাইদে ৪ স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

আপডেট সময় ১০:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩