ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

মামলা প্রত্যাহারের দাবিতে শরিফপুরে বিএনপির বিক্ষোভ

নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে শরিফপুর ইউনিয়ন বিএনপি।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরিফপুর ইউনিয়ন বিএনপি।

২৪ মে বিকেলে সদর উপজেলার শরিফপুর বাজার থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।

শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদীর সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম। এতে আরও বক্তব্য দেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক, সাধারণ সম্পাদক নূর ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে বলেন, মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। জামালপুরের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি জামায়াতের সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে জামালপুর দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। ২৩ মে দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

মামলা প্রত্যাহারের দাবিতে শরিফপুরে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৮:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩