ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মেলান্দহে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতীকী ছবি

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল জলিল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ মে সন্ধ্যায় উপজেলার ফুলকোচা ইউনিয়নের উত্তর রেখিরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক মো. মাসুদ রানার নেতৃত্ব একটি চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে উত্তর রেখিরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস পূর্বে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল জলিল। পরে ওই প্রতিবন্ধী নারী অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে। পরিবারের জিজ্ঞাসাবাদে সে জলিলের নাম খাতায় লিখে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে আব্দুল জলিলের পরিবার ধর্ষণের শিকার নারীর পরিবারের সাথে সমঝোতার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে। এ ঘটনায় ১৭ মে মেয়েটির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযান পরিচালনা করে আসামি আব্দুল জলিলকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মেলান্দহে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩