ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

দেওয়ানগঞ্জে শিক্ষককের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে মাদরাসা শিক্ষক কে এম সাইফুল্লাহর উপর সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আল জামিয়াতুল উলুমুল ইলাহিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কে এম সাইফুল্লাহর উপর সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে দুপুরে মাদরাসা শিক্ষক, কর্মচারীর আয়োজনে পৌর শহরের খরম মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক কে এম সাইফুল্লাহ গণমাধ্যম কর্মীদের বলেন, সাবেক সুপার শফিকুল আলম এবং খ. ম. শফিউর রহমান দায়িত্বকালে নিয়োগ বাণিজ্য, সাধারণ তহবিলের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভারপ্রাপ্ত সুপার আবু মোতালেব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার কারণে সাবেক সুপার শফিকুল আলমের ছেলে নাসরুল্লা ও তার লোকজন নিয়ে ৯ মে রাতে আমাকে হত্যা করার জন্য সন্ত্রাসী হামলা করে। আমি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গিয়ে জামালপুর সি আর আমলি আদালতে মোকাদ্দমা করি। মামলা নং ২৪৮(১)২০২৩। মামলা করার সংবাদ পেয়ে আমাকেসহ শিক্ষকদের ভয়ভীতি ও মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের অনুৎসাহিত করে আসছে। আমার উপর বড় ধরনের হামলা করতে পারে তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে নাসরুল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে ন্যায় বিচার ও আমাদের সহযোগিতা কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, মাদরাসার শিক্ষক সুপার (ভারপ্রাপ্ত) আবু মোতালেব, শিক্ষক ইসমাইল হোসেন, আলআমীন, নুরুন্নবী, ফরিদুল ইসলাম, আলতাফ হোসেন, জিয়াউল হক, জেবুননেছাসহ কর্মচারীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে শিক্ষককের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩