ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

পাকিস্তান দলের কোচ নির্বাচনের সমালোচনায় রাজা

বাংলারচিঠিডটকম ডেস্ক : সর্বশেষ কোচ নির্বাচনের সমালোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন গায়ের রং দেখে দলের প্রধান কোচ নির্বাচন করা হয়েছে।

পাকিস্তান দলেল সাবেক অধিনায়ক রাজার মতে, স্থানীয় কোচদের প্রাপ্য সম্মান না দিয়ে গায়ের রং দেখে দলের কোচিংয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছে বিদেশীদের।

সম্প্রতি দুই বছরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পরিচালক হিসেবে পাকিস্তানের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থার। একই সাথে ডার্বিশায়ার ও পাকিস্তানের সাথে কাজ করবেন আর্থার। এছাড়াও ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু পুটিক ও বোলিং বিভাগে প্রোটিয়া পেসার মরনে মরকেলকে কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি।

কোচিং প্যানেলে বিদেশিদের নিয়োগ নিয়ে গত বছরের ডিসেম্বরে পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, ‘স্থানীয় কোচরা পেশাদার নন। পাকিস্তানের তারকারা খেলোয়াড়দের কোচিং করাতে পারেন না। একজন বিদেশি কোচ স্বজনপ্রীতি ও পছন্দের খেলোয়াড় দলে নিবে না। কিন্তু আমাদের স্থানীয় কোচরা সেটি করবে, কারণ এটি আমাদের সংস্কৃতিতে আছে।’

শেঠির ঐ কথার প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন রাজা। পাকিস্তানের নিউজ পোর্টাল ক্রিকেটপাকিস্তান ডটকমকে তিনি বলেন, ‘পাকিস্তানী কোচদের ব্যবহার না করাটা অন্যায়। আপনি যদি তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে না পারেন, অন্তত তাদের সম্মান দেন। আপনি এটা বলতে পারেন না, তারা কাজ পারে না এবং রাজনীতি করে।’

বর্তমান প্রধান কোচ ব্র্যাডবার্নের সমালোচনা করে রাজা বলেন, ‘পিসিবি একজন প্রধান কোচ নির্বাচন করেছে, যার কিনা ক্রিকেট সার্কিটে কোন অভিজ্ঞতা নেই।’

রাজা আরও বলেন, ‘আমাদের পুরো দল তাকে দিয়েছে পিসিবি। কারন তার গায়ের রং আমাদের থেকে আলাদা। তারা বিশ্বাস করে, সে কোন রাজনীতি করবে না। একজন নিম্নস্তরের মানসিকতার মানুষ এমনটি ভাবতে পারে। সিস্টেম এবং কোচদের সম্মান করুন। কোচের গায়ের রং যদি আপনার মত হয় তাহলে ধরে নিবে রাজনীতি করবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তান দলের কোচ নির্বাচনের সমালোচনায় রাজা

আপডেট সময় ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩