ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে ব্র্যান্ডিং, যোগাযোগ ও মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের কমিউনিকেশন স্পেশালিস্ট লিপি মেরি রোজারিও। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : মাঠপর্যায়ে কর্মীদের নিবিড় যোগাযোগ কৌশল ও উপকরণের যথার্থ ব্যবহার, কেইসস্টাডি তৈরি, সংবাদ মাধ্যমে প্রকাশ, ছবি ও ভিডিও তৈরি এবং কার্যক্রম ও প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং হিসেবে সকলের কাছে সমাদৃত করার লক্ষ্যে জামালপুর ও ইসলামপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে জামালপুরে দু’দিনব্যপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে কারিগরি সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন।

১৬ মে শহরের হোটেল রওশনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও যোগাযোগ সম্পদ ব্যক্তি জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক সাগর ডি কস্তা, ইসলামপুর এপি ব্যবস্থাপক সজল গোমেজ প্রমুখ।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশনের কমিউনিকেশন ম্যানেজার দেবাশীষ রঞ্জন সরকার, কমিউনিকেশন স্পেশালিস্ট লিপি মেরি রোজারিও, টেকনিক্যাল স্পেশালিস্ট কাউনান মোর্ছালিন মাজেড। অনলাইনে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যান্ড ম্যানেজার জুলিয়েট মন্ডল।

প্রশিক্ষণে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব, ব্র্যান্ডিং করার কৌশল, গ্রহণযোগ্যতা, আকর্ষণ এবং প্রতিষ্ঠানের মূল্যবোধের প্রকাশসহ ব্র্যান্ডিংয়ের উপর বিশ্লেষণমুখী আলোচনা করা হয়। এছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ করার কাঠামোগত আলোচনা, উন্নয়ন যোগাযোগের কৌশল, উপকরণ ব্যবহার, কেইসস্টাডি লেখার নিয়ম এবং বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার দক্ষতা বৃদ্ধির জন্য সহায়কগণ নানা পদ্ধতি অনুসরণ করে ফলপ্রসু প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশনের কমিউনিকেশন ম্যানেজার দেবশীষ রঞ্জন সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

সহায়ক দেবাশীষ রঞ্জন সরকার বলেন, সংস্থার ব্র্যান্ডিং এবং সুনাম তুলে ধরতে এবং মর্যাদা বৃদ্ধির জন্য নেটওয়ার্কিং এবং সংবাদমাধ্যম কর্মীসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি গণমাধ্যমে যাতে কোন ধরনের নেতিবাচক সংবাদ প্রকাশ না হয় এ জন্য সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিরোধই সর্বোত্তম সংস্থা।

সহায়ক লিপি রোজারিও বলেন, ছবি বা ভিডিও ধারণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির লিখিত অনুমতি নিতে হবে। শিশুর ক্ষেত্রে অভিভাবকের সম্মতি নিতে হবে এবং সম্মতি পত্রে স্বাক্ষর নিতে হবে। ১৭ মে প্রশিক্ষণের সমাপ্তি হবে বলে আয়োজক সংস্থা জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ব্র্যান্ডিং, যোগাযোগ ও মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩