ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

ক্রিকেটে তিন নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্লেয়িং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রধান নির্বাহী কমিটি সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে পুরুষ ক্রিকেট কমিটি ও নারী ক্রিকেট কমিটি সুপারিশের পর প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন ঘোষণা করে আইসিসি।

প্লেয়িং কন্ডিশনের পরিবর্তনগুলো আগামী পহেলা জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট থেকে কার্যকর হবে। তিনটি নিয়ম হলো- সফট সিগন্যাল, হেলমেটস ও ফ্রি হিট।

সফট সিগন্যাল : কোন সফট সিগন্যাল দিতে হবে না অন ফিল্ড আম্পায়ারকে। টিভি আম্পায়ারের সাথে পরামর্শ করে সিদ্বান্ত জানাবেন অন ফিল্ড আম্পায়ার।

হেলমেটস : সবচেয়ে বেশি তিনটি ঝুঁকির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করেছে আইসিসি।

১. যখন ব্যাটাররা পেস বোলারের বল মোকাবেলা করবেন।
২. যখন উইকেটের খুব কাছ থেকে উইকেটরক্ষক কিপিং করবেন এবং
৩. যখন কোন ফিল্ডার ব্যাটারের খুব কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন।

ফ্রি হিট : ফ্রি হিট থেকে স্টাম্পে বল লাগলে সেটি দলের রানে যুক্ত হবে। ফ্রি হিট থেকে অন্য সব রানও যুক্ত হবে।

এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘গত কয়েক বছর ধরে আগের ক্রিকেট কমিটির বৈঠকে সফট সিগন্যাল নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর কমিটি এই সিদ্ধান্তে একমত হয়েছে, সফট সিগন্যাল অপ্রয়োজনীয় এবং মাঝে মাঝে বিভ্রান্তিকরও, কারণ রিপ্লেতে ক্যাচের রেফারেলগুলো স্পষ্ট নাও হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সভায় আমরা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও আলোচনা করেছি। যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিটি সভায় সিদ্ধান্ত নিয়েছে, তিন পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট পড়া বাধ্যতামূলক করার।’

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

ক্রিকেটে তিন নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

আপডেট সময় ০৫:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩