ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুর জেলা পরিষদের ডিজিটাল হাজিরার উদ্বোধন, মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্ম-সচিব) ফরিদ আহমদ।ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা পরিষদের ডিজিটাল হাজিরা উদ্বোধন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয়।

এসময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্ম-সচিব) ফরিদ আহমদ। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্ম-সচিব) ফরিদ আহমদ। এসময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দৌলতুজ্জামান দুলাল ও ফারহানা সোমা, সদস্য হারুন অর রশিদসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বইটি উপহার প্রদান করা হয়। পরে জামালপুর হযরত শাহজামাল (রহ.) মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. খলিলুর রহমান আকন্দের হাতে ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

মতবিনিময় সভা শেষে জেলা পরিষদের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্ম-সচিব) ফরিদ আহমদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুর জেলা পরিষদের ডিজিটাল হাজিরার উদ্বোধন, মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩