ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে ধর্ষণের শিকার নারীর সন্তান প্রসব

ধর্ষণের শিকার বুদ্ধি-প্রতিবন্ধী নারীর প্রসব করা কন্যা সন্তান। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৯ মাস আগে ধর্ষণের শিকার এক বুদ্ধি-প্রতিবন্ধী স্বামী পরিত্যক্ত নারী সন্তান প্রসব করেছেন।

৭ মে বিকাল ৫টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ওই নারী কন্যা সন্তান প্রসব করেন। ওই নারী ও নবজাতক জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষণের ঘটনায় গত ৫ মে ওই নারীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে ধর্ষণ মামলার আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকার মামুন মিয়া (৩৫) তিনি কৃষকের কাজ করেন।

স্থানীয় ও ধর্ষিতা নারীর স্বজনরা জানান, ধর্ষণের শিকার ওই নারী বুদ্ধি প্রতিবন্ধী। তাঁর বিয়ে হয়েছিল। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তিনি স্বামী পরিত্যক্ত হন। ৮-৯ মাস আগে ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকারের তিন মাস পর ওই নারী ও তাঁর মা বুঝতে পারেন গর্ভে সন্তান এসেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি সমঝোতা হওয়ার জন্য অভিযুক্তের পরিবার থেকে ধর্ষণের শিকার নারীর পরিবারকে বলে। অভিযুক্ত মামুন ওই নারীকে বিয়ে করবেন বলে ধর্ষণের শিকার ওই নারীর পরিবারকে জানান এবং এই ঘটনা কাউকে না জানাতে বলেন। পরে বিষয়টি নিয়ে সমঝোতা হওয়ার জন্য সালিশি হয়েছিল। পরে বিষয়টি সমঝোতা না হলে ধর্ষণের শিকার নারীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার ওই নারীর মা বলেন, আমরা গরীব মানুষ, এহন মেয়ে ও বাচ্চা নিয়ে কই যামু, কি করমু চিন্তায় আছি। মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা মীমাংসা হয় নাই। কাল হাসপাতালে মেয়ে হয়েছে। কাছে টাকা পয়সা নাই যে মেয়েকে চিকিৎসা করমু। আমার মেয়ে ও তার সন্তানের একটা ব্যবস্থা চাই সরকারের কাছে। আর মামুনের সর্বোচ্চ শাস্তি চাই তার যেন বিচার হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. ফাকরিয়া আলম বলেন, ৭ মে দুপুরে প্রসববেদনা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। বিকেলে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতির শারীরিক অবস্থা দুর্বল। তাঁকে রক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বুদ্ধিপ্রতিবন্ধি ওই নারীর মা থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে ধর্ষণের শিকার নারীর সন্তান প্রসব

আপডেট সময় ১০:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩