ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, নিহত ১

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যুর একদিন পর মৃদু কম্পনে আবারও কেঁপে ওঠে জাপান। ৬ মের আঘাতে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। কর্মকর্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি নির্ণয় করছেন।

৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ৫ মে বিকেলের মাঝামাঝি সময়ে মধ্য ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

সংস্থাটি বলেছে, ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের পর প্রায় ৫৫টি মৃদু কম্পনের কয়েকটি ছিল বেশ শক্তিশালী।

সংস্থাটি ৬ মে আরও জানায়, এই ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগরী ইশিকাওয়া সুজু এলাকা থেকে এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমাদের কর্মীরা ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে।’

তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত ভবনের আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, এবং প্রায় ৫০ জন লোক স্কুল এবং সিটি হলে স্থাপিত শরনার্থী কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

২০০৭ সালে একটি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প একই অঞ্চলে একটি মাছ ধরার গ্রামে আঘাত হানলে কয়েকশ’ লোক আহত হয় এবং জাপান সাগরের উপকূলবর্তী একটি মনোরম এলাকা নোটো উপদ্বীপের ২শ’টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্থ হয়।

চারটি আফ্রিকান দেশ ও সিঙ্গাপুর সফর থেকে ফিরে আসা প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ৫ মে ভূমিকম্পে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি তাঁর সহানুভূতি ব্যক্ত করেন।

২০১১ সালের মার্চ মাসে জাপানে উত্তর-পূর্বে সমুদ্রের নীচের রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের একটি সুনামি হয়। ওই ভয়াবহ ভূমিকম্পে প্রায় সাড়ে ১৮ হাজার লোক মারা যায় বা নিখোঁজ হয়।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, নিহত ১

আপডেট সময় ০৬:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩