ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল, হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রার কারণে এই দাবানলের সৃষ্টি হয়েছে। মে মাসের শুরুতে মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে কখনও কখনও ১০ ডিগ্রি সেলসিয়াস (৫০ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে। সরকারি রিপোর্টে এ কথা বলা হয়েছে। কানাডিয়ান সরকারের সর্বশেষ জরিপে বলা হয়েছে, দেশটির কৃষি জমির একটি বড় এলাকা পশ্চিম এবং মধ্য কানাডায় বর্তমানে ‘অস্বাভাবিকভাবে শুষ্ক’ অবস্থা বিরাজ করছে এবং এমনকি অনেক জায়গায় ‘ভয়াবহ খরা’ অব্যাহত রয়েছে।

আলবার্টা প্রদেশের বনভূমিতে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ৫ মে ৭০টিরও বেশি সক্রিয় আগুনের খবর পাওয়া গেছে, যার মধ্যে বেশ কয়েকটি নিয়ন্ত্রণের বাইরে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রদেশের উত্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফক্স লেক এলাকায় প্রায় ১,৫০০ হেক্টর (৩,৭০০ একর) জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যেই প্রায় ২০টি ঘর সমন্বিত একটি ছোট সম্প্রদায়কে গ্রাস করেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দ্বিগুণ প্রভাব পড়েছে। বেশ কয়েকটি দাবানল অভ্যন্তরীণভাবে সক্রিয় রয়েছে, অন্যদিকে প্রদেশের দক্ষিণে দ্রুত বরফগলে হুমকির মুখে পড়ছে, যা নদীর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। যার মধ্যে কয়েকটি নদীর পানি তীব্র বেগে উপচে পড়ছে। কর্তৃপক্ষ বলেছে, সপ্তাহান্তে প্রত্যাশিত ভারী বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘অনেক দিনের অস্বাভাবিকভাবে উষ্ণ তাপমাত্রা ব্রিটিশ কলাম্বিয়ার অভ্যন্তরে বেশিরভাগ অংশ জুড়ে দ্রুত তুষার গলছে এবং উচ্চ প্রবাহ সৃষ্টি করেছে। কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম কানাডা বারবার চরম আবহাওয়ার কারণে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, যার তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বিশ্ব উষ্ণায়নের কারণে বেড়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল, হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে

আপডেট সময় ০৬:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩