ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র : রাশিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়া ৪ মে ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। এদিকে ওয়াশিংটন তাদের বিরুদ্ধে করা মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে। খবর এএফপি’র।

মস্কো জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার পরদিন ক্রেমলিন থেকে তার কাজ করেন। এ হামলা তাকে হত্যার ইউক্রেনীয় একটি প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই ধরনের হামলার সিদ্ধান্ত কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘কিয়েভকে যা করতে বলা হয় তারা সেটিই করে থাকে। ওয়াশিংটনের স্পষ্টভাবে বোঝা উচিত যে আমরা এটা জানি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার দায় অস্বীকার করে বলেছেন, ‘আমরা মস্কো বা পুতিনকে আক্রমণ করিনি।’

এদিকে যুক্তরাষ্ট্র এমন হামলার সাথে তাদের দেশের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এমএসএনবিসি’তে বলেন, ‘এ ব্যাপারে পেসকভ একেবারে সম্পূর্ণভাবে মিথ্যাচার করছেন।’

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র : রাশিয়া

আপডেট সময় ০৮:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩