ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

ধানের আটি আনতে গিয়ে বজ্রপাতে লাশ হলো কৃষক

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলাতে বজ্রপাতে সাজু মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে ধান ক্ষেত থেকে ধানের আটি নিয়ে আসার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে মীম (৮)। সাজু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

জানা যায়, সাজু মিয়া মেয়ে মীমকে সাথে নিয়ে ধান ক্ষেতে যায়। এ সময় ধান ক্ষেত থেকে ধানের আটি নিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টিসহ প্রচণ্ড বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাজু মিয়া। আহত হয় তার মেয়ে মীম। পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাজু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মীমকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

ধানের আটি আনতে গিয়ে বজ্রপাতে লাশ হলো কৃষক

আপডেট সময় ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩