ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইউক্রেনে রুশ হামলায় ২৬ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় পাঁচ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে।

কিয়েভ মস্কোর হামলার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছে বলে জানিয়েছে।

রাশিয়া শুক্রবার যে বিভিন্ন শহরে হামলা চালিয়েছে তার মধ্যে মধ্য ইউক্রেনের ঐতিহাসিক উমান নগরীও রয়েছে। উমানে হামলায় চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ বাহিনী শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়েছে। এতে ৫৭ বছর বয়সী একজন নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালালে ৩১ বছর বয়সী এক নারী ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছে। নারীটির বাবা মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সর্বশেষ রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

তিনি তার সান্ধ্যকালীন ভাষণে বলেছেন, কেবলমাত্র চরম শয়তান ইউক্রেনের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে।

এদিকে মস্কো বলেছে, তারা ইউক্রেন বাহিনীর রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর নিয়োগ দেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে কিয়েভের হামলায় আট বছরের এক কিশোরীসহ নয়জন নিহত হয়েছে।য়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেনে রুশ হামলায় ২৬ জন নিহত

আপডেট সময় ০৭:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩