ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অভিধানে যুক্ত হলো ‘অনন্য’ পেলে

বাংলারচিঠিডটকম ডেস্ক : ‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’ এসব বিশেষণের সাথে আনুষ্ঠানিকভাবে অভিধানে যুক্ত হলো প্রয়াত কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের পেলের নাম।

সম্প্রতি অনলাইন সংস্করণে ‘পেলে’ শব্দটিকে নতুন বিশেষণে যুক্ত করেছে ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার অভিধান মাইকেলিস ডিকশনারি। ব্রাজিলের এই কিংবদন্তিকে সম্মান জানাতে একটি প্রচারাভিযান শুরু করে পেলের ফাউন্ডেশন ফুটবল। পেলেকে বিশেষ এই সম্মাননা দেওয়ার বিষয়ে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ সাক্ষর করে। যার ফলে পেলের নামটি অভিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে কোলন ক্যান্সারের সাথে লড়াইয়ের মারা যান পেলে। ব্রাজিলের হয়ে রেকর্ড তিনবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) বিশ্বকাপ জয় করেন তিনি। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তার নাম উচ্ছারিত হয়।

দুই দশকের ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, জাতীয় দল এবং নিউইয়র্ক কসমসের হয়ে রেকর্ড ১,২৮১ গোল করেছেন পেলে। কোলন ক্যান্সারে মৃত্যুর পর সান্তোস, স্পোর্টস চ্যানেল স্পোরটিভি এবং পেলে ফাউন্ডেশন অভিধানে পেলের নাম স্বীকৃত দেয়ার কথা জানিয়েছিলো।

দ্রুতই পর্তুগিজ-ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণ এবং পরবর্তী মুদ্রিত সংস্করণে পেলের নামটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে মাইকেলিস অভিধানের প্রকাশকরা।

অভিধানে পেলে শব্দের অর্থ করা হয়েছে ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’। যা ফুটবলের কিংবদন্তির মত কাউকে বা অন্য কিছুকেও ‘অসাধারণ, অতুলনীয় ও অনন্য’ হিসেবে বিশেষণ করা যাবে।

এমন উদ্যোগকে ‘রাজা’র প্রতি শ্রদ্ধা বলে মনে করছে পেলে ফাউন্ডেশন। এই অভিব্যক্তিটি ইতোমধ্যেই এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে, তারা যা করে তাতে সেরা, তা অভিধানের পাতায় চিরন্তন হয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

অভিধানে যুক্ত হলো ‘অনন্য’ পেলে

আপডেট সময় ০৬:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩