ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সিলেটের কিছু উইকেট ইংল্যান্ডের মতই হাথুরুসিংহে

বাংলারচিঠিডটকম ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য সিলেটের ক্যাম্পটি জাতীয় দলের জন্য অনেক বেশি সহায়ক হবে বিশ্বাস বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের মাটিতে।

সিলেটের উইকেট নিয়ে হাথুরুসিংহের জানান, সিলেটের কিছু উইকেট প্রায় ইংল্যান্ডের মতই হবে আশা করছি।

আবহাওয়ার প্রতিবেদন অনুসারে, মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে কোন ম্যাচ যেন বাতিল না হয় সেজন্য চেমসফোর্ডে সিরিজের ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করা হয়।

এই সিরিজটি আয়ারল্যান্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অর্ন্তভুক্ত এই তিন ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেই দক্ষিণ আফ্রিকার আশা ভঙ্গ করে এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে আয়ারল্যান্ড।

ইতোমধ্যে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশের সামনে সিরিজ জয়ের জন্য কোন সমীকরণ নেই। তবে নিজেদের খেলার উন্নতি করতে চায় তারা। কারন বিশ্বের বিভিন্ন কন্ডিশনে ভবিষ্যতে ব্যস্ত সূচি টাইগারদের।

আজ সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে। তিন দিনের অনুশীলন সেশন শেষে ২৯ এপ্রিল ঢাকায় ফিরবে তারা। পহেলা মে যুক্তরাজ্যের ফ্লাইটে উঠবে জাতীয় দল। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে।

হাথুরসিংহে বলেন, ‘এটি শুধুমাত্র ইংলিশ কন্ডিশনের কথা নয়। এটা আমাদের খেলার উন্নতির বিষয়। আমরা প্রতিপক্ষ বা ফলাফল নিয়ে চিন্তিত নই।’

তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যতে যেখানেই খেলি না কেন নিজেদের খেলার উন্নতি করতে চাই। আগামী বছর আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আমরা ঘরের বাইরেও খেলি। আমাদের খেলার উন্নতি করতে হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটের কিছু উইকেট ইংল্যান্ডের মতই হাথুরুসিংহে

আপডেট সময় ০৭:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩