ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

রাষ্ট্রপতিকে বঙ্গভবনে প্রথম গার্ড অনার প্রদান

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৫ এপ্রিল বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করলেন।

২৪ এপ্রিল শপথ গ্রহণের পর বঙ্গভবনে ২৫ এপ্রিল রাষ্ট্র প্রধানকে প্রথম গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

যেহেতু ২৪ এপ্রিল সন্ধ্যায় রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে প্রথম অফিস করেন, তাই কোনো আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা যায়নি। তাই সকালে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে অনুষ্ঠানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করে যখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি ব্যান্ড দল স্বাগত সুর বাজান।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্যরা ২৪ এপ্রিল রাত ৮টা ৫০ মিনিটে তাঁর গুলশানের বাসা থেকে মোটর শোভাযাত্রায় বঙ্গভবনে আসেন।

বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল। সেখান থেকে প্রধান ভবনের গেটে আসলে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

ওই সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতিকে বঙ্গভবনে প্রথম গার্ড অনার প্রদান

আপডেট সময় ০৭:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩