ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মেলান্দহে জাতীয় কবি নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর অনুষ্ঠিত

সম্মাননা ক্রেস্ট নেন রয়্যাল নেভির একমাত্র বাংলাদেশি কর্মকর্তা মেহেদী হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরের মেলান্দহে কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য শীর্ষক আলোচনা, সাহিত্যের আসর ২৩ এপ্রিল সন্ধ্যায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লিউনা তাসনিম সাম্যর কণ্ঠে ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’ নজরুলের বিখ্যাত এই গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সৈকত সাহিত্য সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের গেরিলা যোদ্ধা, মেলান্দহে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী জাহাঙ্গীর আলম বাবু। এতে বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন সৈকত সাহিত্য পত্রের সহ-সম্পাদক ও বিটিভির প্রোগ্রাম নির্মাতা ফজলুল করিম, কবি তৌহিদুল ইসলাম অটল প্রমুখ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, জামালপুর জেলা জজ আদালতের এপিপি আইনজীবী আইয়ুব আলী চিশতী, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি ও ভোরের কাগজের সাংবাদিক রেজাউল করিম লেবু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ শিক্ষক ও নজরুল গবেষক আমিনুল ইসলাম খান, স্বরকলার সাধারণ সম্পাদক এ কে এম জাকিরুল হক মিন্টু, মাসিক বহ্মপুত্রের সম্পাদক ও প্রকাশক কবি মনিরুজ্জামান বাদল প্রমুখ।

সম্মাননা ক্রেস্ট নেন কবি রহিম ইবনে বাহাজ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে বেশ কয়েকজন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। তারা হলেন বিপ্লব সরকার, কামরুন্নাহার শিখা, আব্দুল কাদের, আশরাফুল অর্ণব, পারভেজ মোশাররফ, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান মজনু, আরিফুল ইসলাম লাবলু, বুলবুল আহমেদ, শহিদুল্লাহ সরদার, নাইম হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ব্রিটিশ নৌবাহিনীর (রয়্যাল নেভি) লস্টিশিয়ান একমাত্র বাংলাদেশি মেহেদী হাসান এবং কবি ও প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজকে সংবর্ধনা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মেলান্দহে জাতীয় কবি নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩