ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে আওয়ামী লীগনেতা নূর মোহাম্মদের গণসংযোগ

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন আওয়ামী লীগনেতা নূর মোহাম্মদ।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ।

২৩ এপ্রিল বিকালে বকশীগঞ্জ পৌর শহরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি।

এছাড়াও ২৪ এপ্রিল সকাল থেকে তার নিজ বাসভবনে নেতা-কর্মীদের ঢল নামে। বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক যুগ্ম-সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়াসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে আওয়ামী লীগনেতা নূর মোহাম্মদের গণসংযোগ

আপডেট সময় ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩