ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

আর্জেন্টিনাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল

বাংলারচিঠিডটকম ডেস্ক : অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতলো ব্রাজিল। এ নিয়ে ১৩তম বারের মতো শিরোপা ঘরে তুললো ব্রাজিলের যুবারা।

ইকুয়েডরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরের চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। চূড়ান্ত পর্বে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পায় ব্রাজিল। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় ইকুয়েডর। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান লাভ করে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চূড়ান্ত পর্বের শেষ রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে ইকুয়েডর। এই ম্যাচের আগে ব্রাজিল ও ইকুয়েডরের পয়েন্ট সমান ১০ করে ছিলো।

শেষ রাউন্ডের ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে হারায় আর্জেন্টিনাকে। ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে ইকুয়েডর। ভেনেজুয়েলাকে হারালেই গোল পার্থ্যকে এগিয়ে থেকে শিরোপা জিততে পারতো ইকুয়েডর।

এই চ্যাম্পিয়নশিপের সেরা চার দল হিসেবে কনমেবল অঞ্চল থেকে আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা আর ভেনেজুয়েলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট সময় ০৭:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩