ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অসহায়দের পাশে আওয়ামী ছিল আওয়ামী লীগই থাকবে : ধর্ম প্রতিমন্ত্রী

গরীব ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, রমজান মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। যেন দেশের কোন মানুষ কষ্টে না থাকে। রাজনৈতিক নেতৃবৃন্দকেও বিভিন্নভাবে দুস্থদের সহায়তায় এগিয়ে আসতে হবে। রমজান মাসে আপনারা যতটুকু পারেন অসহায় মানুষদের সহায়তা করেন।

১৮ এপ্রিল বিকালে জামালপুরের ইসলামপুর চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেনুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩০০ গরীব ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি এসব কথা বলেন।

চর পুটিমারী ইউনিয়নের সভাপতি সামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, সদস্য মুক্তিযোদ্ধা পারুল মাস্টার, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান উজ্জল, শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু, কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিন মাস্টার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

অসহায়দের পাশে আওয়ামী ছিল আওয়ামী লীগই থাকবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩