ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানীত : ধর্ম প্রতিমন্ত্রী

অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। ২৫ বছর আগের বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের তুলনা করার কোন সুযোগ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় দেশের মানুষের কথা ভাবতেন।

দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে কাজ করেছেন। তিনি কৃষি শিক্ষা ও কৃষি বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন বলেই দেশ আজ উজ্জ্বল নক্ষত্র। তারি ধারাবাহিকতা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে সম্মানীত।

প্রতিমন্ত্রী ১৬ এপ্রিল বিকালে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মরাকান্দি নছিমুল নেছা দাখিল মাদরাসায় মতবিনিময় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এর আগে তিনি গণপূর্ত ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ইসলামপুর থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিৎপ্রস্তর স্থাপন, প্রায় ১ কোটি টাকা ব্যয়ে তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বেনুয়ার চর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিয়াউল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, উপজেলা প্রকৌশলী আমুনুল হক, শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান, জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানীত : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩