ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেওয়ানগঞ্জে বীর নিবাসের চাবি হস্তান্তর

দেওয়ানগঞ্জে বীর নিবাস ও চাবি হস্তান্তর করেন আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় আবাসন নির্মাণ প্রকল্পের ১৩ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রথম পর্যায়ের ৯টি বীর নিবাসের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।

১৫ এপ্রিল সকালে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বীর নিবাসের দলিল ও চাবি হন্তান্তর করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে ও বিকাশ কবীর ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক মোক্কাদ্দেস হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাদের, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম ও রফিকুল ইসলাম।

দেওয়ানগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বীর নিবাসের দলিল ও চাবি হস্তান্তর করেন আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সেলিম খাঁন, সেলিম মিয়া জে.কে, উপজেলা প্রকল্পসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বীর নিবাস পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বীর নিবাসের চাবি হস্তান্তর

আপডেট সময় ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩