ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

কানাডার পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : কানাডার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে সুনামির কোন হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভ্যাঙ্কুভার দ্বীপের পোর্ট ম্যাকলিনের ১৪০ মাইলের বেশি দক্ষিণ-পশ্চিমে সমুদ্র তলদেশের মাত্র পাঁচ মাইল (আট কিলোমিটার) গভীরে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮ টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫৪৪ টা) আঘাত হানে।

ভ্যাঙ্কুভার দ্বীপের ভিক্টোরিয়ার এক বাসিন্দা এএফপি’কে বলেন, ভিক্টোরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়নি। এদিকে ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পন বিশ্লেষক ব্রিডলি স্মিথ বলেন, সংস্থাটি ধারণা করছে না যে এতে ভবনগুলোর কোন ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলে প্রতি বছর কয়েকবার স্বল্প মাত্রা ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়। তিনি আরো বলেন, তবে সেখানে ৬ মাত্রার কাছাকাছি শক্তির ভূমিকম্পের আঘাত একটু বেশি অস্বাভাবিক হলেও এতে ভয়ের কিছু নেই।

এদিকে ব্রিটিশ কলম্বিয়ার জরুরি সার্ভিস টুইটার বার্তায় জানিয়েছে, এতে সেখানে সুনামির কোন হুমকি নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

কানাডার পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩