ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

দুটি মাদরাসায় খাদ্য সামগ্রী দিল জামালপুর জেলা আওয়ামী লীগ

মাদরাসার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: মেহেদী হাসান

মাদরাসার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে দুটি মাদরাসায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্য সামগ্রী দিয়েছে জেলা আওয়ামী লীগ।

১১ এপ্রিল বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু।

জানা যায়, জামালপুর পৌরসভার পাথালিয়া মাদরাসার সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ২৫ বস্তা চাল, ৫০ লিটার সয়াবিন তেল, ৪০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২০ কেজি মসুর ডাল, ২০ কেজি আতপ চাল, ১০ কেজি মাংস, ৬ কেজি জিলাপি বিতরণ করা হয়। এছাড়া ঘোষপাড়া মাদরাসার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ১২ বস্তা চাল, ১০ কেজি মসুর ডাল, ২৬ লিটার সয়াবিন তেল, ২০ প্যাকেট মুড়ি, আড়াই কেজি খেজুর, ১০ কেজি আতপ চাল, ৫ কেজি মাংস ও ৪ কেজি জিলাপি বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক সদস্য সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জ্বল প্রমুখ।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

দুটি মাদরাসায় খাদ্য সামগ্রী দিল জামালপুর জেলা আওয়ামী লীগ

আপডেট সময় ০৯:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩