ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ফ্রান্সে তুষারধসে ৪ জন নিহত, নিখোঁজ ২

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের কাছে ৯ এপ্রিল তুষার ধসে চারজন মারা গেছে ও দুইজন নিখোঁজ রয়েছে।

কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

হাউট-সাভোই বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানায়, নিহতদের মধ্যে দুজন পর্বত গাইড রয়েছে। আর্মানসেট হিমবাহে তুষারধসে তারা প্রাণ হারায়।

আল্পস পর্বতমালায় এখনো নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার অভিযানে সাহায্য করতে সেখানে উদ্ধারকর্মীদের ডেকে পাঠানো হয়েছে।

ওই দপ্তর জানায়, সেখানে তুষারধসে এক ব্যক্তি সামান্য আহত হলেও অপর আটজন অক্ষত রয়েছে।

তারা আরো জানায়, এই অঞ্চলে তুষারধসের ব্যাপারে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও’র কোন সতক র্বাতা ছিল না। তবে উষ্ণতা ও বাতাসের সংমিশ্রণে এই তুষারধস ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ টুইটারে লিখেছেন, ‘আমরা হতাহতসহ তাদের পরিবারের কথা ভাবছি।’

তিনি আরো লিখেছেন, ‘বরফের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য আমাদের জরুরি পরিষেবাগুলোকে সচল করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফ্রান্সে তুষারধসে ৪ জন নিহত, নিখোঁজ ২

আপডেট সময় ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩