ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন পোথাস

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

দুই বছরের চুক্তিতে বাংলাদেশের সহকারী কোচ হয়ে কাজ করবেন ৪৯ বছর বয়সী পোথাস। আগামী মাসে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন তিনি। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে পোথাসের প্রথম অ্যাসাইনমেন্ট।

এক দশকেরও বেশি সময় ধরে কোচিং পেশার সাথে জড়িত পোথাস। ২০১৭-১৮ মৌসুমে শ্রীলংকা এবং ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজে প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সহকারী এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন পোথাস। শ্রীলংকার ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের সাথে চুক্তির আগে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সাথে যুক্ত ছিলেন পোথাস।

খেলোয়াড়ী জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি ওয়ানডে খেলে ২৪ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার পোথাস। প্রথম শ্রেনি ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান রয়েছে তার।

বাংলাদেশের সাথে কাজ করার অপেক্ষায় থাকা পোথাস বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সম্মানিতবোধ করছি। দলটিতে এখন ব্যতিক্রমী প্রতিভার গভীরতা ও বিন্যাস আছে এবং আমি বিশ্বাস করি সামনের বছরগুলো খুব রোমাঞ্চকর হবে।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন পোথাস

আপডেট সময় ১০:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩