ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

জামালপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার দুই যুবককে সাংবাদিকদের সামনে হাজির করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া মোড়লপাড়া গ্রামের মো. নাসির খান রতনের ছেলে মো. ওয়াহিদ খান আরিফ (৪০) ও জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ি গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মানিক মিয়া ওরফে মাসুদ রানা (২৮)।

৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে নরুন্দি বাজার এলাকা থেকে ওই দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। ৬ এপ্রিল দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, গ্রেপ্তার করা ওই দুই ভুয়া সাংবাদিক বিভিন্ন স্থান থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করছিলেন। চাঁদা দাবি করেছেন একটি ভূমি অফিসেও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে প্রেস লেখা ১০টি ভিজিটিং কার্ড, ছবি সম্বলিত ৩টি বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র ও একটি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জামালপুর থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯

জামালপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩