ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আল আকসা মসজিদে ইসরাইলী হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ, সমালোচনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলী পুলিশের তান্ডবে বিশ্বজুড়ে সমালোচনা ও উদ্বেগ তীব্ররূপ নিয়েছে।

ইসরাইলী বাহিনী ৫ এপ্রিল ভোরে মসজিদের ভেতরে থাকা শত শত মুসল্লির ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের গ্রেফতার, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তারা। রমজানের রাতে ইবাদত করতে আসা সাড়ে তিনশরও বেশি ফিলিস্তিনীকে আটকও করে।

এ ঘটনা ফিলিস্তিনসহ বিশ্ব মসুলিমদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এছাড়া বৈশ্বিক পর্যায়েও তৈরি করেছে উদ্বেগ।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস মসজিদের ভেতরের লোকজনকে ইসরাইলী বাহিনীর মারধরের ছবি দেখে বিস্মিত ও আতংকিত হয়েছেন বলে তার মুখপাত্র উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, অব্যাহত সহিংসতার কারনে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। তারা উভয়পক্ষের প্রতি আরো সহিসংতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, আমরা পবিত্র স্থানগুলোতে লাল রেখা অতিক্রম করার বিরুদ্ধে দখলদারদের সতর্ক করছি, যা বড়ো ধরনের আশংকার জন্ম দিচ্ছে।

এছাড়া জর্ডান ও মিশর উভয় দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে।

জার্মানী পরিস্থিতি শান্ত রাখতে সম্ভাব্য সবকিছু করতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

আরবলীগ এ হামলার নিন্দা জানিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

ইসরাইলের সাথে ২০২০ সালে সম্পর্ক স্থাপনকারী সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো কঠোর ভাষায় ইসরাইলী পুলিশের এ হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে ৫ এপ্রিলের সহিংসতা নিয়ে ইসরাইলী বাহিনী দাবি করেছে, তারা মসজিদে প্রবেশ করলে তাদের দিকে পাথর ছুঁড়ে মারা হয়। এছাড়া মসজিদের ভেতর থেকে আতশবাজি ছোঁড়া হলে একজন ইসরাইলী পুলিশ আহত হয়।

এ প্রেক্ষিতে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গিভর পুলিশের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের জন্যে তাদের সমর্থন করেছেন।

তবে গাজা শাসনকারী ফিলিস্তিনি গ্রুপ হামাস আল আকসা রক্ষার জন্যে পশ্চিমতীরের ফিলিস্তিনীদের সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছে।

গাজার রাস্তায় বিক্ষোভকারীরা টায়ার পুড়িয় আল আকসা মসজিদ রক্ষার শপথ নিয়েছে।

আল আকসায় প্রথম দফার সংঘর্ষের পরই গাজা থেকে ইসরাইল লক্ষ্য করে অন্তত নয়টি রকেট ছোঁড়া হয়েছে। ৫ এপ্রিল দিনের শেষেও আরো দুটি রকেট ছোঁড়া হয় বলে ইসরাইল দাবি করেছে।

এর প্রতিক্রিয়ায় ইসরাইল হামাসের অস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আল আকসা মসজিদে ইসরাইলী হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ, সমালোচনা

আপডেট সময় ১০:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩