ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে দুই বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির দুই নেতা।

৫ এপ্রিল দুপুর ২টায় কামালের বার্ত্তী বাজারে ওই সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হাই।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল কাশেম বলেন, এই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জজ মিয়া ওয়ার্ড বিএনপির সদস্য হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।

ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল মো. জজ মিয়াকে বিএনপির কর্মী বানানোর পাঁয়তারা করছে। তার নামটি ওয়ার্ড বিএনপির ২৮ নম্বর সদস্য হিসাবে কিভাবে এসেছে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি অবগত নয়।

আমরা তাকে কোনো দিন বিএনপির কর্মকাণ্ডে অংশ নিতে দেখিনি। বিএনপির সাথে আওয়ামী লীগ সভাপতি মো. জজ মিয়ার কোন সম্পর্ক নাই।

মো. জজ মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে গত বছর সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই তাকে বিএনপি সদস্য বানিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে দুই বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩