ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

সাকিবকে অধিনায়ক না করায় অবাক মুডি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জায়গায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের সাকিব আল হাসানকে কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক না করায় বিস্মিত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি।

১২ বছর আইপিএলে বিভিন্ন দলের কোচের দায়িত্ব পালন করা মুডি জানান, বিদেশি হলেও সাকিবের উপর নির্ভর করতে পারে কেকেআর। শুধুমাত্র অধিনায়ক হিসেবেই নয়, সাকিবকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলানো উচিত বলে মনে করেন মুডি।

ক্রিকেটের তিন ফরম্যাটে বহু রেকর্ডের মালিক সাকিব। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩শ উইকেটের মালিক এখন সাকিব।

সাকিবকে দক্ষ ব্যাটার ও তার বোলিং বোনাস বলে মনে করেন মুডি। তিনি বলেন, ‘ সাকিব একজন দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে তার। যার ওপড় দল নির্ভর করতে পারে, শুধু কি বিদেশি বলে তাকে দায়িত্ব দেওয়া হল না!’

চলমান আইপিএলের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় দফায় সাকিবকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয় কোলকাতা। সাকিবকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলালে কোলকাতারই সুবিধা হবে বলে মনে করেন মুডি।

তিনি বলেন, ‘সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে সাকিবকে। তাকে চার নম্বরে খেলালে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবে। সাকিবকে বলা উচিত, ব্যাটার হিসাবেই খেলতে এবং তার বোলিং দলের জন্য বোনাস। কারন দলে যথেষ্ট স্পিনার রয়েছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় আইপিএলের শুরু থেকে খেলতে পারছেন না সাকিব। ইতোমধ্যে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে বৃষ্টি আইনে ৭ রানে হেরেছে কোলকাতা।
এবারের আইপিএলে সাকিবের সাথে কোলকাতার দলে আছেন বাংলাদেশ ওপেনার লিটন দাসও।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সাকিবকে অধিনায়ক না করায় অবাক মুডি

আপডেট সময় ০৯:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩