ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

সাকিব-লিটনকে রেখেই টেস্ট দল

বাংলারচিঠিডটকম ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

৩১ মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য সাকিব-লিটনকে এনওসি দেওয়ার জল্পনা-কল্পনা ছিলো। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তারা।

১ এপ্রিল দল ঘোষণার পর স্পষ্ট হলো, টেস্ট শেষে কেকেআরে যোগ দিতে পারবেন সাকিব ও লিটন। টেস্ট ফরম্যাটে দলের অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন।

আইপিএলে খেলতে ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে লাল বলের চুক্তিতে না থাকায় আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন মুস্তাফিজ।

আলোচনা থাকলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই স্পষ্ট করেছিলেন, জাতীয় দলের খেলার কারণে আইপিএলের শুরু থেকে থাকবেন না তারা।

তিনি আরও বলেন, সাকিব-লিটনের যাবার তারিখ সম্পর্কে জানে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।

এদিকে, দলে ফিরেছেন ঘরের মাঠে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা ওপেনার তামিম ইকবাল। দল থেকে বাদ পড়েছেন- ব্যাটার ইয়াসির আলি, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির হাসানের। জাকিরের জায়গায় এক বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

সাকিব-লিটনকে রেখেই টেস্ট দল

আপডেট সময় ০৮:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩