ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুরে জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

চ্যাম্পিয়ন ট্রফি নেয় মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ১ এপ্রিল জামালপুর জিলা স্কুলকে ৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দল ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। তাদের ব্যাটার রাকিবুল (অপরাজিত) সর্বোচ্চ ৬৫, রবি ৫৭ ও হৃদয় ২৭ রান করে। প্রতিপক্ষ জামালপুর জিলা স্কুল দলের রাকিব ও সায়েম ২টি করে উইকেট নেয়।

জবাবে ২৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জামালপুর জিলা স্কুল দল ৪৩.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৬ রান করে। ফলে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ৮০ রানে জিতে চ্যাম্পিয়ন হয়। জিলা স্কুল দলের সাকিব সর্বোচ্চ ৪৮, কাইফ ৩৫ ও নাঈম ৩৫ রান করে। প্রতিপক্ষ মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সৈকত ৪টি ও রাকিবুল ২টি উইকেট নেয়।

ম্যাচ সেরা হয়েছে বিজয়ী মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দলের রাকিবুল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. মাহবুবুর রহমান রবিন ও মো. কাইউম।

পুরস্কার বিতরণীর পর অতিথি ও কর্মকর্তাদের সাথে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও জামালপুর জিলা স্কুল দলের খেলোয়াড়দের ফটোসেশন। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দলের রবিউল ইসলাম আব্দুল্লাহ। সে ১ম ম্যাচে ৩৩ (অপরাজিত), ২য় ম্যাচে ৩৮ (অপরাজিত), ৩য় ম্যাচে ৪৭ (অপরাজিত) ও ফাইনাল ম্যাচে ৫৭ বলে ৫৭ রান করে।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জামালপুর পৌরসভার কাউন্সিলর বিজু আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন শান্ত, জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কাইউম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু হামান পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিহাদুল আলম নিহাদ ও ভেন্যু সমন্বয়কারী বিসিবি প্রতিনিধি মিজানুর রহমান মিজু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট বিভাগ জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুরে এই টুর্নামেন্টের আয়োজন করে। এতে জামালপুর জিলা স্কুল, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বানিয়াবাজার উচ্চ বিদ্যালয় ও মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ১১:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩