ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : আয়োজক স্বত্ব হারানোর ইন্দোনেশিয়ার পরিবর্তে নতুন আয়োজক হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে আর্জেন্টিনা। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এই তথ্য নিশ্চিত করেছেন।

এখনো পর্যন্ত একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা। ফিফা ব্যুরো দুই থেকে তিনদিনের মধ্যে সিদ্ধান্ত নিবে আদৌ তারা এই প্রস্তাব গ্রহণ করবে কিনা। আগামী ২০ মে থেকে ছোটদের এই বিশ্বকাপ শুরু হবার কথা রয়েছে।

৩১ মার্চ প্যারাগুয়েতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কমমেবল) কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে ফিফা বস বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনা ফুটবল সম্পর্কে জানি। আমরা নিশ্চিত এই পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের সামর্থ্য তাদের রয়েছে। আরো কিছু দেশ এ ব্যপারে তাদের আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু সরকারী ভাবে আর্জেন্টিনা আজ বিস্তারিত ভাবে বিড জমা দিয়েছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’

ইসরাইলের অংশগ্রহণ নিয়ে আপত্তির জেরে ফিফা ইন্দোনেশিয়ার আয়োজক স্বত্ব বাতিল করে। আর্জেন্টিনার স্বাগতিক হবার পক্ষে ইসারাইলের সমর্থণ রয়েছে বলে আর্জেন্টিনায় কর্মরত দেশটির রাষ্ট্রদূত এয়াল সেলা জানিয়েছেন। তিনি বলেন, আর্জেন্টিনা অনেক বড় একটি দেশ, এখানে সুযোগ সুবিধাও অনেক বেশী। আশা করছি ২০৩০ সালের মূল বিশ^কাপও তারা সফলভাবে আয়োজন করতে পারবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

আপডেট সময় ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩