ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেছেন।

মস্কোয় চীনা প্রেসিডেন্টের সফরের প্রেক্ষাপটে ২০ মার্চ উভয়ে তাদের এ সম্পর্কের প্রশংসা করেন।

শি তার মস্কো সফরকে বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তির যাত্রা হিসেবে বর্ণনা করেছেন।

রুশ পত্রিকা রাশিয়ান গেজেটে শি তার স্বাক্ষরিত এক আর্টিকেলে বলেছেন, ‘আমি একটি যৌথ স্বপ্নের জন্যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করতে উন্মুখ।’

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।

যদিও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ হামলাকে চীন নীরব সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে। কিন্তু চীন ইউক্রেন যুদ্ধে নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত শুক্রবার বলেছেন ‘এই মুহুর্তে আমরা যুদ্ধ বিরতির প্রস্তাবকে সমর্থন করি না।’

গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন গঠনমূলক ভূমিকা রাখবে।

পুতিন বেইজিংয়ের এ অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রুশ-চীনা সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

পুতিনের আমন্ত্রণে শি ২০ মার্চ থেকে বুধবার পর্যন্ত মস্কো সফর করছেন।

সর্বশেষ গত বছর চীনে দু’জনের দেখা হয়েছিল। সে সময় পুতিন বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এছাড়া সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনেও উভয়ের দেখা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের

আপডেট সময় ০১:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩