ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

এক ম্যাচে দুই রেকর্ড সাকিবের

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩শ উইকেট শিকারের মালিক হলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহামে ব্যাট হাতে ৭ হাজার রান ও বল হাতে ৩শ উইকেট শিকার করা তৃতীয় ক্রিকেটার সাকিব।

১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বোলার হিসেবে ৩শ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।

সাকিবের আগে ওয়ানডেতে ৭ হাজার ও ৩শ উইকেট শিকার করেছেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।

৪৪৫ ম্যাচে জয়সুরিয়া ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট আছে আফ্রিদির। ২২৮ ম্যাচেই ৭ হাজার ও ৩শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করেন সাকিব। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম খেলেছেন ২০৪ ইনিংস। সাকিব করেছেন ২১৬ ইনিংসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

এক ম্যাচে দুই রেকর্ড সাকিবের

আপডেট সময় ০৯:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩