ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন প্রস্তুতি অনুষ্ঠানে হামলা

গাওকুড়া পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে হামলার ঘটনা ঘটেছে।

১৬ মার্চ রাত ৯টায় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাত ৯টায় মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে অতর্কিত হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর ভাষণ বাজানোবস্থায় মাইক ও চেয়ার টেবিল তছনছ করেছে।

ইসলামপুর থানার ওসি তদন্ত আনসার উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং হামলার নেতৃত্ব দানকারী রেজাউল করিম ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে হামলাকারীরা।

বঙ্গবন্ধুর অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

ইসলামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন প্রস্তুতি অনুষ্ঠানে হামলা

আপডেট সময় ১১:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩