ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর পৌরসভার কাউন্সিলর তাছলিমার শোকসভা অনুষ্ঠিত

শোকসভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।ছবি:এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর তাছলিমা আক্তারের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ দুপুরে জামালপুর পৌরসভার মিলনায়তনে এ শোকসভার আয়োজন করে জামালপুর পৌরসভা।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

জামালপুর পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি আয়নাল হক কালা চাঁনের সঞ্চালনায় শোঁকসভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, কাউন্সিলর বিজু আহাম্মেদ, কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, কাউন্সিলর আলী আজাদ মোল্লা, জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

শোকসভায় পৌরসভার প্যানেল মেয়র-৩ স্বপ্না আক্তার লিপি, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, মো. নূরুল হুদা লাভলু, মহিলা কাউন্সিলর ডা. সাঈদা আক্তার, নাসরিন আক্তারসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কাউন্সিলর তাছলিমা আক্তার। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকসভার আলোচনা সভা শেষে কাউন্সিলর তাছলিমা আক্তারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুর পৌরসভার কাউন্সিলর তাছলিমার শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩