ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

লক্ষ্মীরচরে হামলায় আ.লীগ নেতাসহ আহত ৭, প্রাণনাশের হুমকি

প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আওয়ামী লীগনেতা বকুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত নান্দিনা-লক্ষ্মীরচর সেতুর পাশে জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগ নেতাসহ সাতজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার সময় ১০ লাখ টাকা লুটতরাজের অভিযোগ ওঠেছে। জামিনে থাকা আসামিরা মামলার বাদীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, জামালপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদের নান্দিনা-লক্ষ্মীরচর নির্মাণাধীন সেতুর পাশের জমি নিয়ে লক্ষ্মীরচরের মোহাম্মদ আলীর ছেলে লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বকুল হোসেনের সাথে একই এলাকার মৃত ছবর উদ্দিনের ছেলে কবিরের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে গত ১০ মার্চ রাতে বকুল হোসেনের নান্দিনা বাজারস্থ বন্ধু সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ কবির ও তার লোকজন। হামলাকারীরা নগদ ১০ লাখ টাকা লুট ও সমিতির অফিস ঘরের ব্যাপক ভাংচুর করেছে। অতর্কিত হামলায় বকুল হোসেন (৪২), আকবর হোসেন (৪৬), শফিকুল ইসলাম (৪২), সোহাগ (৪২) ও মিজান (৩৩) গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত বকুল হোসেন ও আকবর হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

এ ঘটনায় গত ১১ মার্চ লক্ষ্মীরচরের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. আছান আলী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় লক্ষ্মীরচরের মৃত ছবির উদ্দিনের ছেলে মো. কবির, মোস্তফার ছেলে লাইজু মিয়া ও হারুনুর রশিদের ছেলে সম্রাট আলীসহ ২১ জনের নামে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে মামলা দায়েরের পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী মো. আছানসহ পরিবারের লোকজন। আসামিদের মধ্যে কয়েকজন আদালত থেকে জামিন নেয়ার পর মামলার বাদী ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী মো. আছান আলী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে জানান, এ ঘটনার পর পুলিশ শেখ ফরিদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। নয়জন আসামি আদালত থেকে জমিন নিয়েছে এবং বাকিরা পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীরচরে হামলায় আ.লীগ নেতাসহ আহত ৭, প্রাণনাশের হুমকি

আপডেট সময় ০৭:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩