ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ফেব্রুয়ারিতে সেরা খেলোয়াড় ব্রুক

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফেব্রুয়ারিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। নারী ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রুক।

১৩ মার্চ ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোটিকে পেছনে ফেলে মাস সেরা হন ব্রুক। গত ডিসেম্বরে প্রথম ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক।

গেল বছর সেপ্টেম্বরে টেস্ট অভিষেকের পর দারুণ ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন ব্রুক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরিতে ডিসেম্বরে আইসিসির সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক। গেল মাসে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে ১টি সেঞ্চুরিতে ৩২৯ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এমন পারফরমেন্সে পাকিস্তানের বাবর আজমের পর বিশে^র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দু’বার মাস সেরা হলেন ব্রুক।

তিন মাসের মধ্যে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা পুরস্কার জিতে ব্রুক বলেন, ‘তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সেরা পুরস্কার জেতাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে ভালো খেলতে উৎসাহ ও সমর্থন যুগিয়েছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারিতে সেরা খেলোয়াড় ব্রুক

আপডেট সময় ০৭:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩