ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

দেশের সার্বিক আইনশৃংখলা খুব সুন্দর আছে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

সুধী সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, দেশের সার্বিক আইনশৃংখলা খুব সুন্দর আছে। আমরা সব সময় মনে করি দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের মহাস্রোতেও আমরা আছি। এখানে যদি আইনশৃংখলা পরিস্থিতি ভালো না থাকতো। এখানে যদি আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি না করতো। তাহলে কিন্তু আমরা থমকে যেতাম। এটা আমাদের কথা নয়। সারাবিশ্বের কথা।

১২ মার্চ দুপুর ১টায় জামালপুর শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের শুভ উদ্বোধনী ফলক উম্মোচন শেষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

তিনি আরো বলেন, উন্নয়নের দিকে এগিয়ে যেতে হলে আমাদের সিকিউরিটি সবল হতে হবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশানায় দেশে বর্তমানে পর্যাপ্ত সিকিউরিটি আছে। আমাদের সিকিউরিটি ফোর্স বলেন, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, কোস্টগার্ড বলেন সবাই তাদের যার যার কাজ করছে। আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছি। সেজন্যই আমরা দেশের মানুষকে একটা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মার্চ মাস আসলেই বঙ্গবন্ধুর কথা মনে আসে। ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, কাজেই মার্চ মাসটা আমাদের মাস। মার্চ মাস বাংলাদেশের মুক্তিকামী মানুষের মাস। মার্চ মাস বঙ্গবন্ধুর মাস।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যাওয়ার জন্য নারীর ক্ষমতায়নের কথা যথার্থই বলে থাকেন। সেই জন্যই আমাদের গতিটা দুর্বার হয়েছে। দেশের পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি। কাজেই নারীদের পাশে রেখে আমরা সবাই মিলে চলছি, সেজন্যই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, মির্জা আজম এমপির উদ্যোগে জামালপুরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, সবকিছুই প্রতিষ্ঠিত হচ্ছে। জামালপুর জেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন কিন্তু জামালপুরে পোস্টিং দিলে আর কেউ মানা করবে না। আপনাদের এই ক্লাবটি যোগাযোগের একটা প্রাণকেন্দ্র হবে। কে কোন দল, কে কি করেন সেটা বলার দরকার নাই। দুর্যোগে স্থানীয় এবং জাতীয় প্রয়োজনে এই ক্লাব সব সময় কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি, সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি মো. রফিকুল আলম হেলাল প্রমুখ।

ক্লাব সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর প্রত্যক্ষ উদ্যোগ ও তত্ত্বাবধানে জামালপুর শহরের পলাশগড়ে সাড়ে চার একর জমিতে জামালপুর রিক্রিয়েশন ক্লাব প্রতিষ্ঠা করা হয়। ক্লাবটিকে ইতিমধ্যে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছে। গত বছর থেকে এখানে ফাইভ স্টার মানের একটি স্থায়ী অতিথিশালা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ক্লাব সদস্য ও অতিথিদের সুস্থ বিনোদন, শারীরিক, মানসিক অবসাদ দূর করতে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি জিম, সুইমিং পুল, সেলুন, স্পা সুবিধা থাকবে এই ক্লাবে। এছাড়া জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা প্রদান, সকল জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও চিত্তবৃত্তির উৎকর্ষ সাধনে কাজ করবে এই ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

দেশের সার্বিক আইনশৃংখলা খুব সুন্দর আছে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

আপডেট সময় ১০:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩