ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

আমরা সবাই বাঙালি, সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারও একক রক্তে এই দেশ স্বাধীন হয়নি। অতএব সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাঙালি।

১১ মার্চ রাতে জামালপুরের ইসলামপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে পাঁচদিনব্যাপী কীর্তন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে কী হয়েছে আপনারা সবাই জানেন। সেই সময় ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সময় গ্রেনেড হামলা হয়েছে। আমাদের অনেক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখতে হবে। আর গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের সঙ্গে শামিল হব। বঙ্গবন্ধুকন্যার এই স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে আপনাদের সবার ঐক্যবদ্ধ ও আন্তরিক সমর্থন চাই।

কার্ত্তিক চন্দ্র দত্তের সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্য অংকন কর্মকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল্য রতন পাল, কাউন্সিলর মোহন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

আমরা সবাই বাঙালি, সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩