ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

স্কাউট-ই নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে : ধর্ম প্রতিমন্ত্রী

বেলুন উড়িয়ে স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, স্কাউট সদস্যরাই পারবে আগামীতে দেশকে এগিয়ে নিতে। তোমাদের মাঝ থেকেই তো সেই নেতৃত্ব গড়ে ওঠবে। স্কাউট-ই নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে। আর তরুণদের মধ্যে আধুনিক সৃজনশীল গুণাবলী বিকশিত হয়। পরোপকারী হিসেবে সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে ১০ মার্চ বিকালে সরকারি নেকজাহান মডেল স্কুল মাঠে ৪র্থ ইসলামপুর উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিমন্ত্রী বলেন, স্কাউটদের মধ্যেই সুপ্ত আছে আমাদের দেশের ভবিষ্যত, রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিজ্ঞানী, চিকিৎসক, অর্থনীতিবিদ, প্রকৌশলী, কবি-সাহিত্যিক, প্রশাসক, শিক্ষক, প্রতিরক্ষা বাহিনীর সদস্য, যারা দেশের সেবা করছে। তোমাদের মাঝ থেকেই সকলে ওঠে আসবে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মোরশেদুর রহমান খান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।

৬ দিনব্যাপী স্কাউট ও কাব ক্যাম্পুরী দল অংশ গ্রহণে স্কাউট সমাবেশে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। কাব ক্যাম্পুরীতে ২৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

স্কাউট-ই নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩