ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সুনাক-ম্যাঁক্রো অভিবাসী চুক্তিতে সম্মত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ১০ মার্চ প্যারিসে এক শীর্ষ সম্মেলনে অবৈধ ক্রস-চ্যানেল অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের এক নতুন চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন। খবর এএফপি’র।

এই চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরো অর্থ বরাদ্দ দেবে যাতে আরো শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেওয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়।

উভয় নেতা প্যারিসে জোরালো আলোচনার পর এ দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন সূচনাকে স্বাগত জানান। আর এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনে ঐক্যের অভিব্যক্তি প্রকাশের মধ্যদিয়ে চিহ্নিত হয়।

বরিস জনসন এবং লিজ ট্রাসের ঝড়ো মেয়াদে প্যারিসের সাথে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দেখা দেওয়ার মধ্যেই অক্টোবরে সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিগত পাঁচ বছরের মধ্যে এটি ছিল প্রথম যুক্তরাজ্য-ফরাসি শীর্ষ সম্মেলন।

ম্যাক্রোঁ বলেন, সুনাকের সাথে তার আলোচনা একটি ‘নতুন শুরু’ হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে সুনাক বলেন, এটি ‘একটি নতুন শুরু, আমাদের মৈত্রীর নবায়ন।’

সুনাক আরো বলেন, ‘আমরা এই সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখছি।’

তিনি স্বীকার করেন যে, ‘সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সুনাক-ম্যাঁক্রো অভিবাসী চুক্তিতে সম্মত

আপডেট সময় ০২:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩