ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক : উত্তর কোরিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, প্রশান্ত মহাসাগরে তাদের পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় গুলি করে ভূপাতিত করা হলে এটি হবে ‘সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা’।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণু অস্ত্রধারী পিয়ংইয়ং-এর ক্রমবর্ধমান হুমকির মুখে যৌথ মহড়া সহ প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করেছে। পিয়ংইয়ং সাম্প্রতিক মাসগুলোতে নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার মহড়া পরিচালনা করেছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া নিয়ে তুমুল সমালোচনা করে ও আগ্রাসনের মহড়া বলে বর্ণনা করে উত্তর কোরিয়া বলেছে, তার পারমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিগুলো কেবলমাত্র আত্মরক্ষার জন্য।

উত্তর কোরিয় নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম উল্লেখ করে বলেন, ‘আমাদের কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে বাধা দেওয়ার মতো সামরিক প্রতিক্রিয়া দেখানো হলে তা ‘গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (ডিপিআরকে)’ বিরুদ্ধে যুদ্ধের একটি স্পষ্ট ঘোষণা হিসেবে বিবেচিত হবে।’

‘কোরিয়ান সেন্টাল নিউজ এজেন্সি’ প্রকাশিত এক বিবৃতিতে প্রশান্ত মহাসাগর মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপানের ডোমিনিয়ামের অন্তর্ভূক্ত নয় উল্লেখ করে বলেন, ‘উত্তর কোরিয়া যেকোনো সময় যথাযথ, দ্রুত ও অপ্রতিরোধ্য পদক্ষেপ নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।’

এদিকে এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম যৌথ মহড়া করবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একটি পৃথক বিবৃতিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে’ উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া

আপডেট সময় ০৭:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩