ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

ইসলামপুরে শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুরে শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামপুরে শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা প্রদান ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বিকেলে উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলী, হারগিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল হক, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিমসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা , পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন অনৈতিকভাবে বিদ্যালয়ের জমি নিজের নামে রেকর্ড করে আত্মসাৎ করার অপচেষ্টাসহ গত ১ মার্চ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করে ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার দাবি করেন।

পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

ইসলামপুরে শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩