ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ গঠনে নারীরা অনন্য ভূমিকা রাখবে : স্পিকার

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট নারীরা অনন্য ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। অবিলম্বে নারীদের শিক্ষা, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে হবে।’

স্পিকার ৫ মার্চ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন আয়োজিত ‘স্মার্ট ওমেন : স্মার্ট বাংলাদেশ’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সচিব কাজী এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নাসিমা বেগম। আইডিয়া ফাউন্ডেশনের সেক্রেটারী ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন্স অ্যান্ড জেন্ডার ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশ- এর অ্যাডিশনাল ডিআইজি ফরিদা ইয়াসমিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুপায়নের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তিনি বলেন, পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর আত্মসম্মান হানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। পরিবার, সমাজ ও দেশের সর্বক্ষেত্রে নারীর প্রতি সুযোগের সমতা নিশ্চিত করলেই সকল অনগ্রসরতা দূর করে নারী এগিয়ে যাবে।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে এবং স্মার্ট আগামীর বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা ও করনীয় প্রসঙ্গে স্পিকার বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অন্তর্ভূক্তিমূলক এবং লিঙ্গ বৈষম্যহীন উন্নয়নের দিকে নজর দিতে হবে। তিনি বলেন, নারীদের এগিয়ে যাবার অনুকুল ক্ষেত্র প্রস্তুত করতে প্রয়োজনে সকল ধরণের আইনী সহযোগিতা প্রদান করতে হবে।

সেমিনারে সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি, বেসরকারি এবং বিভিন্ন এনজিওতে কর্মরত স্মার্ট নারী, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গঠনে নারীরা অনন্য ভূমিকা রাখবে : স্পিকার

আপডেট সময় ০৬:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩