ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

আনুষ্ঠানিক উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলায় অবস্থিত ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি দুপুরে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় তিনি প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন, গ্রন্থাগার, শ্রেণিকক্ষ, প্রশাসনিক ভবন পরিদর্শন করেন। পরে তিনি প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, নতুন শিক্ষা কারিকুলাম কীভাবে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পরিবর্তনের পাশাপাশি ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের পারদর্র্শী করে তুলবে। এর পাশাপাশি তিনি ওই প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশ, অত্যাধুনিক ল্যাব, ডিজিটাল শ্রেণিকক্ষ, ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা এবং নতুন শিক্ষা কারিকুলামের সফল বাস্তবায়ন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এ শিক্ষা প্রতিষ্ঠান এবং এর শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে সুনাম বয়ে নিয়ে আনবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩