ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখা। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সারা দেশের ন্যায় জামালপুরেও এ কর্মসূচি পালন করে তারা। এ উপলক্ষে দয়াময়ী মোড় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড় হয়ে পুনরায় দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে দয়াময়ী মোড়ে উপস্থিত নেতৃবৃন্দেকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক।

এসময় মশাল মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পন্ডিত, সাধারণ সম্পাদক রমেন বণিক, সহ-সভাপতি অজয় পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সকল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। নির্বাচন প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, সমতল আধিবাসীদের ভূমি কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করাসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

আপডেট সময় ০৯:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩